বিগত দেড় বছরে ক্রিকেটের রেপুটেশন ক্ষতি হয়েছে: তামিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ২১:৫৩
বাংলাদেশ ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনাই হবে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান কাজ বলে মন্তব্য করেছেন সভাপতি তামিম ইকবাল।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে অ্যাডহক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তামিম ইকবাল বলেন, “বিগত এক-দেড় বছরে ক্রিকেটের রেপুটেশনের ক্ষতি হয়েছে, আমাদের সবাই মিলে এই জিনিসটা ঠিক করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা কেউই চাই না ক্রিকেট তার বর্তমান অবস্থায় থাকুক; এটাকে আবার গর্বের জায়গায় নিয়ে যেতে হবে। বিসিবির সঙ্গে যুক্ত সবাই যেন গর্ব করে নিজেদের পরিচয় দিতে পারেন—সেই পরিবেশ ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য।” খেলোয়াড় ও সব স্টেকহোল্ডারকে সম্মান করে এবং ভুল থেকে শিখে সামনে এগোনোর অঙ্গীকার করেন তিনি।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিপরীতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন—ইসরাফিল খসরু, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মিনহাজুল আবেদীন, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা।
আরও পড়ুন
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • বিচারকের দায়িত্ব এতটা সহজ নয়: মোশাররফ করিম
- • ৯ জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
