প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে মন্তব্য তামিম ইকবালের
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬, ০১:২৫
দেশের ক্রিকেটারদের আয়ের বড় একটি অংশ আসে ঢাকা প্রিমিয়ার লিগ থেকে। তবে এবার নির্ধারিত সময়ে লিগ আয়োজন না হওয়ায় এটি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেটাররা।
মূলত ঢাকার ক্রীড়া সংগঠক ও আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের সঙ্গে নির্বাচন সংক্রান্ত দ্বন্দ্বের কারণেই লিগ আয়োজন থমকে ছিল।
গতকাল বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর বুধবার (৮ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তামিম ইকবাল বলেন, ‘খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্রুতই প্রত্যেকটা দলের সঙ্গে বসব। উনাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত দলবদলের তারিখ আমরা দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করতে পারি—এটাই আমাদের লক্ষ্য।’
প্রয়োজনে মাঠ ভাড়া করে হলেও লিগ আয়োজনের কথা জানিয়েছেন তিনি।
তামিম বলেন, ‘মাঠ নিয়ে একটা শঙ্কা আছে। কিন্তু যদি আমাদের প্রয়োজন পড়ে, আমরা মাঠ ভাড়া করার দরকার হলেও তা করব। কারণ এখন অনেক প্রাইভেট একাডেমি আছে, যেগুলো প্রথম শ্রেণির ম্যাচ আয়োজনের জন্য যথেষ্ট। প্রয়োজন হলে আমরা সেটাই করব।’
আরও পড়ুন
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • বিচারকের দায়িত্ব এতটা সহজ নয়: মোশাররফ করিম
- • ৯ জেলায় রাত ১২টার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • রাশিয়ার প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • ১১ জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক
- • ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন তারেক রহমান
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
