হাটহাজারীতে ট্রাকচাপায় কৃষক দল কর্মীকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০১:১২
হাটহাজারীতে ড্রাম ট্রাকচাপায় মো. কামরুল হাসান ফয়সাল (৩৫) নামের এক কৃষক দল কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বাকর আলী চৌধুরী বাড়ির সাবেক মেম্বার মৃত আবদুল মালেক বাবুলের ছেলে। সে উপজেলা কৃষক দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় একটি ড্রাম ট্রাকের চাপায় গুরুতর আহত হন ফয়সাল। এসময় উপস্থিত লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের যুগ্ম-সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল ও নিহতের পরিবার জানান, গত কয়েক দিন ধরে ফয়সালকে পূর্ব শত্রুতার জেরে জুয়েল নামে এক যুবক ও তার সহযোগীরা হত্যা করতে চেয়েছিল। তারই জেরে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্লেখিত এলাকায় ড্রাম ট্রাকচাপা দিয়ে হত্যা করে। তারা এ হত্যাকাণ্ডের ঘটনায় হাটহাজারীর সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির দৃষ্টি আকর্ষণ করেছেন। এসময় ফয়সাল হত্যাকাণ্ডের মূল চক্রটিকে আইনের আওতায় আনতে জোর দাবিও জানান তারা।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী রাত সাড়ে ৯টার দিকে জানান, আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম
- • কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
- • ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস
- • ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- • গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন
- • সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
