০৫ জুলাই ২০২৬, রবিবার, ০৬:২২

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১, আহত ১

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১, আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ২৩:৫৭

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় সুমন হোসেন (২৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তফা (৪০) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মুরইল এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন উপজেলার কালাই কুর্নিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

আহত মোস্তফা শেখাহার গ্রামের আব্দুল মজিদের ছেলে। তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া শহর থেকে রাজমিস্ত্রির কাজ শেষে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন সুমন ও মোস্তফা। পথে মুরইল এলাকায় ভ্যানটি পৌঁছালে  নওগাঁগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সুমন।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে সুমনের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন