কুড়িগ্রামে হামের উপসর্গ নিয়ে ৮ শিশু হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২৩:০১
কুড়িগ্রামে গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ৮ জন শিশুকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজন শিশু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। এছাড়া দুই শিশু বাড়িতে চিকিৎসা নিচ্ছে এবং অপর দুই শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে আক্রান্ত শিশুদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট, শরীর ব্যথা দেখা দেওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন চারজন শিশু হলো- কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকার ওমর ফারুকের ১৫ মাস বয়সী শিশু আরশ, নাগেশ্বরী উপজেলার মফিজুল ইসলামের এক বছরের মেয়ে মাহিয়া, জেলা শহরের নিমবাগান এলাকার মোফাজ্জলের ১৯ মাস বয়সী ছেলে ফাইয়াজ এবং উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বকুল মিয়ার দেড় বছরের মেয়ে মুনতাহা।
মুনতাহার বাবা বকুল মিয়া জানান, অসুস্থ মেয়েকে প্রথমে উলিপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে হামের উপসর্গ দেখা দিলে গত দুই দিন ধরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আরশের বাবা ওমর ফারুক বলেন, গত এক সপ্তাহ ধরে তার ছেলে জ্বরে ভুগছে। শরীরে র্যাশ এবং প্রসাবে সংক্রমণের লক্ষণও রয়েছে। অসুস্থতার কারণে শিশুটি ঠিকমতো ঘুমাতে পারছে না। তাই পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডা. নুর নেওয়াজ আহমেদ বলেন, এখন পর্যন্ত ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের ফলাফল নেগেটিভ এসেছে এবং একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকি ৬ জনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। এদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন আর দুইজন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে।
আরও পড়ুন
- • খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখে বিস্মিত ট্রাম্প
- • শোকে স্তব্ধ ইরান, দ্বিতীয় দিনেও খামেনির প্রতি শেষ শ্রদ্ধা
- • আবারও বেড়েছে স্বর্ণের দাম
- • ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত প্রায় ৩ হাজার, গুটিয়ে নেওয়া হচ্ছে উদ্ধার অভিযান
- • মালয়েশিয়াগামী বিমানে বোর্ডিং পাস নিয়েও উঠলেন না ৭১ যাত্রী
- • সাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- • প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম
- • কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬
