মোজতবা খামেনি গুরুতর আহত, জরুরি অস্ত্রোপচারের জন্য স্থানান্তর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২৩:৩৬
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাশিয়ার মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে।
কুয়েতি সংবাদমাধ্যম আল-জারিদার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ উদ্যোগে তাকে একটি রুশ সামরিক বিমানে করে অত্যন্ত গোপনে মস্কো পাঠানো হয়। সেখানে পুতিনের একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে তার পায়ের জরুরি ও সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে দায়িত্ব গ্রহণের পরপরই খবর আসে যে, ওই একই হামলায় মোজতবা নিজেও গুরুতর জখম হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল ও দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, মোজতবার শারীরিক পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা থাকলেও কিছু সূত্র দাবি করছে যে তার একটি বা দুটি পা কেটে ফেলতে হতে পারে। এছাড়া হামলায় তার যকৃত ও পাকস্থলী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে তিনি কোমায় থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকেই ইরানে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। মোজতবা খামেনির চিকিৎসার তদারকি করছেন ইরানের অন্যতম শীর্ষ ট্রমা সার্জন মোহাম্মদ রেজা জাফারগান্দি। তবে তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি মস্কোতে রাশিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এই পুরো স্থানান্তর প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন
- • এটাই রোনালদোর শেষ বিশ্বকাপ!
- • একাদশে এক বড় পরিবর্তন, নেইমারকে ছাড়াই খেলবে ব্রাজিল
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
- • ৩৮ বিচারককে রদবদল করে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
- • বৈরী আবহাওয়ায় ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
- • আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের পাশে দাঁড়াল স্পেন
- • সোমবার দীর্ঘ সময় অন্ধকারে থাকবে কয়েকটি এলাকা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন
- • দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা
- • প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • ব্রাজিল-জাপান লড়াইয়ের আগে আলোচনায় ইতালিয়ান রেফারি
