শ্রমিকদের কল্যাণে বিএনপি বৃহৎ কর্মপরিকল্পনা দিয়েছে: নজরুল ইসলাম
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০০:১৬
শ্রমিকদের সার্বিক কল্যাণে বিএনপি সবচেয়ে বড় এবং কার্যকর কর্মপরিকল্পনা দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টিকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। কর্মসংস্থানের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, একজন বেকার সন্তান যদি কাজ পায়, তবে সেটি পরিবারের ওপর থেকে আর্থিক চাপ কমিয়ে প্রকৃত মজুরি বাড়িয়ে দেয়।
তিনি আরও জানান, মহান মে দিবসের ঐতিহাসিক আট ঘণ্টা কাজের দাবি এখনো পুরোপুরি পূরণ হয়নি, যা নিশ্চিত করতে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রাখছেন।
শ্রমিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ সমাজ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই নেতা বলেন, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য সুরক্ষা, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার এবং শ্রমিকদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। সেই সঙ্গে সামাজিক সুরক্ষা ও হয়রানিমুক্ত কর্মপরিবেশ তৈরির মাধ্যমে শ্রমিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন যে, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার অনুযায়ী সরকার শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে।
তিনি সতর্ক করে আরও বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি ও সুন্দর কর্মপরিবেশ আদায়ের জন্য গঠনমূলক প্রক্রিয়ায় আন্দোলন চালিয়ে যাবে। যদি শ্রমিকদের অধিকার অর্জিত না হয়, তবে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ ও সংগ্রাম গড়ে তোলা হবে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার জন্য তিনি শ্রমিক সমাজের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন
- • ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতের বাজেটে থাকছে সর্বোচ্চ বরাদ্দ : শিক্ষামন্ত্রী
- • হাদি ইস্যুতে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে আইনি অভিযোগ
- • ভেদরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
- • বিশ্বকাপ সামনে, বিকল্প পরিকল্পনায় আর্জেন্টিনা দল গোছাচ্ছেন স্কালোনি
- • সামরিক চাপের পর সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, অবস্থান বদলায়নি ইরান
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
- • খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- • সন্তানের দায়িত্ব শুধু খরচ বহন নয়, নিশ্চিত করতে হবে পরিচর্যাও
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বুধবার বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করবে বিইআরসি
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
