০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৩১

শিরোনাম
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ

পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ২৩:৫৮

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, হরমুজ প্রণালি ইরানের এমন একটি সম্পদ, যার প্রতিরোধক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ।

শনিবার (০৪ জুলাই) ইরান সফর শেষে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথগুলোর একটি হওয়ায় হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব তাদের উল্লেখযোগ্য ভূরাজনৈতিক সুবিধা দিচ্ছে। খবর প্রেস টিভির।

মেদভেদেভ বলেন, ‘হরমুজ প্রণালি কার্যত ইরানের একটি কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে। এর প্রতিরোধ ক্ষমতা কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের চেয়ে কম নয়।’

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের কাছে বাব আল মান্দেব প্রণালির মতো আরেকটি বিকল্পও রয়েছে।

তিনি বলেন, আমি আশা করি এমন পরিস্থিতি সৃষ্টি হবে না। তবে যারা এই অঞ্চলে সংঘাত চায়, তাদের এটি মনে রাখা উচিত।

রুশ এই শীর্ষ কর্মকর্তা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনাও নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভবিষ্যৎ আলোচনার ভিত্তি তৈরি করেছে। তবে দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

মেদভেদেভের মতে, একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো ‘অত্যন্ত কঠিন’ হবে। তিনি আরও বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের কারণে জটিল হয়ে উঠবে। একই সঙ্গে ইরানের পুনর্গঠন অর্থায়নও বড় চ্যালেঞ্জ হবে।

উল্লেখ্য, মেদভেদেভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে ইরান সফর করেন এবং আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন