০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২১:০৭

শিরোনাম
অনিয়মের অভিযোগে থামল ইন্টেরিমের ৬১ কোটি টাকার প্রকল্প প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান তথ্যমন্ত্রীর সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: প্রতিমন্ত্রী শাহে আলম নিউইয়র্ক-ম্যানিলা-মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ

খামেনির জানাজার সময় ফ্লাইটশূন্য থাকবে তেহরানের আকাশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১৭:৩৩

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে সর্বত্র ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা।

সংস্থাটির প্রধান আবুজার শিরুডি জানিয়েছেন, তেহরানের মেহরাবাদ বিমানবন্দর শুক্রবার সকাল থেকে সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

তবে এই নিষেধাজ্ঞার আওতায় কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে না এবং ওই দিন ইমাম খোমেনি বিমানবন্দর সাধারণ মানুষের জন্য খোলা থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী সোমবার জানাজার কারণে তেহরানের আকাশ সম্পূর্ণভাবে ফ্লাইটশূন্য থাকবে। সোমবার তেহরানের দুটি প্রধান বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট পরিচালিত হবে না।

উল্লেখ্য, আগামী ৪ থেকে ৮ই জুলাইয়ের মধ্যে তেহরান, কুম ও মাশহাদে আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা হবে।

সূত্র : বিবিসি

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন