সিনেমা থেকে সিংহাসন, বিজয়ের ঝড়
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ০১:০৩
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাসের ইঙ্গিত দিচ্ছেন অভিনেতা থালাপতি বিজয়। প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) চমক দেখিয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি পৌঁছে গেছে।
চলমান ভোট গণনায় দেখা যাচ্ছে, ২৩৪ আসনের মধ্যে ১০৭টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে টিভিকে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। ফলে সবকিছু ঠিক থাকলে বিজয়ই হতে পারেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।
তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন নয়। এম জি রামচন্দ্রন, জয়ললিতা কিংবা শিবাজি গণেশনের মতো তারকারা আগে থেকেই রাজনীতিতে সফল হয়েছেন। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালে নিজের রাজনৈতিক দল গঠন করে নতুন যাত্রা শুরু করেন বিজয়।
ডিএমকে যেখানে কংগ্রেস ও বাম দলগুলোর সঙ্গে জোটে এবং এআইএডিএমকে-বিজেপি জোটের বিপরীতে বিজয়ের দল একাই নির্বাচনে অংশ নেয়। আর এই একক লড়াইয়েই বড় সাফল্যের মুখ দেখছে টিভিকে।
বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের বড় অংশ বিজয়ের পক্ষে ঝুঁকেছে, যার প্রভাব সরাসরি পড়েছে নির্বাচনের ফলে। নিজেও তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর—দুটি আসনেই এগিয়ে আছেন তিনি।
‘মাস্টার’ ও ‘লিও’সহ একাধিক সুপারহিট সিনেমার এই তারকা এখন রাজনীতির মঞ্চে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। সবকিছু অনুকূলে থাকলে শিগগিরই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজয়।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
