সড়কে হাট নয়, ১২ ঘণ্টায় বর্জ্য পরিষ্কার করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ২৩:৪৫
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে সড়ক-মহাসড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৪ মে) সচিবালয়ে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়কে কোনো ধরনের পশুর হাট বসাতে দেওয়া হবে না। এছাড়া রেললাইনের কাছাকাছি হাট বসানো হলেও তা এমন দূরত্বে করতে হবে, যাতে ট্রেন চলাচলে কোনো বাধা না সৃষ্টি হয়।
তিনি জানান, কোরবানি-পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, সিটি করপোরেশন, পৌরসভা ও সংশ্লিষ্ট সব এলাকায় ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ শিগগিরই মাঠপর্যায়ে সমন্বয় জোরদার করবে।
চামড়া সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিয়েও পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদরাসা ও এতিমখানাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে প্রশিক্ষণ, প্রচারণা এবং বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।
ঈদ ঘিরে চাঁদাবাজি ও চামড়া বাণিজ্যে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। “এবার চামড়ার যথাযথ দাম নিশ্চিত করা হবে,” বলেন মন্ত্রী।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
