সাবেক দুই সেনাসদস্যের শঙ্কা, গুরুত্বপূর্ণ স্থাপনায় সতর্কতা জারি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬, ০০:১৭
পুলিশ সদর দপ্তর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে বিভিন্ন ইউনিটে পাঠানো গোপনীয় চিঠিতে জাতীয় সংসদ, পুলিশ-সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র ও শাহবাগসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ওই দুই ব্যক্তি বোমা বিস্ফোরণ, ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা এবং অস্ত্রাগারে আক্রমণের পরিকল্পনা করতে পারেন। দুই ব্যক্তির একজন মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদ (সিলেটের বাসিন্দা, সাবেক সেনাসদস্য)। অপরজনের নাম চিঠিতে উল্লেখ করা হয়নি।
পুলিশ সূত্র জানিয়েছে, মাহেদের সঙ্গে যুক্ত সিভিলিয়ান মোঃ রাকিব হাসানকে (ঢাকার ধামরাইয়ের বাসিন্দা) গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানিয়েছেন, সিটিটিসি ইউনিট এ বিষয়ে তদন্ত শুরু করেছে। এখনো কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে চিহ্নিত করা যায়নি।
চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পুলিশ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
