১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৪:৫৪

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

হামের উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ১০ জনের মৃত্যু

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ১৮:৪০

ত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে এক হাজার ২৬৮ জন এবং নিশ্চিত হামে ১৫০ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে চারজনের মৃত্যু এবং সন্দেহজনক হামে ছয়জনের মৃত্যু হয়।

আজ রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৬৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫০ জন, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৬৩৯ জন। 

এদিকে, ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন সাত হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও চার জন এবং ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ছয়জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৫১ জনের।

আরও পড়ুন