বিশ্বম্ভরপুরে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ১৫:৪০
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদের চালানসহ মাদক কারবারি মো. কাউছারকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার সলোকাবাদ ইউনিয়ন সলোকাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার দুধপুর গ্রামের মো. চানঁ মিয়ার ছেলে।
র্যাব জানায়, উপজেলার সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কাউছারের অবস্থানের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আটক কাউছার জানান, তার হেফাজতে বিদেশি মদ রয়েছে। পরবর্তী সময় তার হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৪১ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-৯ কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাকে ও জব্দ মদ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
