চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬, ২২:৪৫
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. মিনহাজ (১৪) নামের এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ শিবগঞ্জ পৌর ৬ নম্বর ওয়ার্ডের রসুলপুর বকুলতলা এলাকার বাসিন্দা মো. মিলনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে শ্রবণ, বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোর মিনহাজ পরিবারের অগোচরে বাড়ির অদূরে রসুলপুর মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে চলে আসে। এ সময় স্থলবন্দর ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করে পুলিশ। তবে ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে গেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
