নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ২৩:৩৬
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রায়হান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান নাটেরকোনা গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল রায়হান। এসময় পূর্বধলা থেকে জারিয়াগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা পেছনের দিক থেকে তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও চালককে এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
