চট্টগ্রামে ৩ সন্ত্রাসী গ্রেপ্তার, লুট হওয়া অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ০০:৪৩
ইমন, মনির ও সায়েম নামের ৩ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা করেছে একটি এসএমজি ও দুটি পিস্তল। পিস্তলগুলো থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে দাবি পুলিশের।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় সিএমপির দামপাড়াস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী।
সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী বলেন, পুলিশ প্রথমে আবদুল কাউয়ুম চৌধুরী ইমন নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ইমন আলোচিত এইট মার্ডারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ইমনকে জিজ্ঞাসাবাদে চকবাজার থানা পুলিশ ৯ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। সেটি সিএমপির পাহাড়তলী থানা থেকে লুণ্ঠিত অস্ত্র।
তিনি আরো জানান, ইমনের দেওয়া তথ্যে পুলিশ মনিরকে গ্রেপ্তার করে আরেকটি পিস্তলসহ। সেই পিস্তল ডবলমুলিং থানা থেকে লুট হয়েছিল। মনিরের দেওয়া তথ্যে সায়েম নামে আরেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সায়েম সন্ধান দেয় এসএমজির। যে এসএমজি থেকে গত ২ মার্চ সকালে সাবেক এমপি ও শিল্পপতি মুজিবুর রহমান সিআইপির বাসা লক্ষ্য করে ব্রাশফায়ার করেছিল সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে এসব অস্ত্রের উৎসসহ বিভিন্ন রহস্য উদঘাটিত হবে।
সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল মাহমুদ, উপকমিশনার হোসাইন কবির, আমিরুল ইসলাম, বদিউজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
