রোনালদো-মেসির প্রতিদ্বন্দিতা নিয়ে যা বললেন গ্যারেথ বেল
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ১৯:২৪
সাবেক ওয়েলস তারকা গ্যারেথ বেল জানিয়েছেন, ম্যাচে পাস না পেলে অনেক সময়ই বিরক্ত হতেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। তবে বেলের মতে, সেটি রোনালদোর জয়ের ক্ষুধা ও রেকর্ড ভাঙার মানসিকতারই প্রতিফলন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বেলকে প্রশ্ন করা হয়, রোনালদো কি পাস না পেলে রাগ করতেন? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। শতভাগ রাগ করত। কিন্তু এটিই তার তাড়না। সে সব সময় রেকর্ডের পেছনে ছুটে বেড়ায়।’
বেল আরো বলেন, রোনালদোর মধ্যে সব সময় নিজেকে সেরাদের মধ্যে রাখার এক ধরনের প্রতিযোগিতা কাজ করত। বিশেষ করে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাও তাকে আরো বেশি গোল করার জন্য অনুপ্রাণিত করত।
রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলার সময় বেল কাছ থেকে দেখেছেন রোনালদোর সেই মানসিকতা। তার মতে, গোল করার প্রতি প্রবল আকাঙ্ক্ষাই রোনালদোকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বানিয়েছে।
বেলের ভাষায়, ‘সে জানে মেসিও একইভাবে রেকর্ড ভাঙছে। তাই সে নিজেও সব সময় আরো গোল করতে চায়। সেই কারণে মাঝে মাঝে পাস না পেলে হতাশ হওয়াটা স্বাভাবিক।’
আরও পড়ুন
- • বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি
- • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১.৪৯ শতাংশ
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
