মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেই পরিবারসহ সৌদি ছাড়লেন রোনালদো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২০:৩১
মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা আর রিয়াদের বুকে ধারাবাহিক বিস্ফোরণের আতঙ্কে সৌদি আরব ছেড়েছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, পর্তুগিজ এই ফরোয়ার্ড তার জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ এবং পাঁচ সন্তানকে নিয়ে ব্যক্তিগত জেটে চড়ে স্পেনের মাদ্রিদের উদ্দেশে রিয়াদ ত্যাগ করেছেন।
রোনালদোর মালিকানাধীন গালফস্ট্রিম জি৬৫০ (Gulfstream G650) ব্যক্তিগত জেটের মূল্য প্রায় ৬৭ মিলিয়ন পাউন্ড বা ১ হাজার কোটি টাকা। এই বিলাসবহুল ‘উড়ন্ত প্রাসাদে’ চড়েই নিরাপত্তার খোঁজে মাদ্রিদে পৌঁছেছেন তিনি। ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘ফ্লাইটট্রেডার২৪’-এর তথ্য অনুযায়ী, রোনালদোর জেটটি মিশর ও ভূমধ্যসাগরের ওপর দিয়ে উড়ে স্পেনে অবতরণ করেছে।
নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ থেকে তাদের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। গত কয়েক দিনে রিয়াদের উদ্দেশে আসা বহু ফ্লাইট মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে হাজার হাজার বিদেশি নাগরিকের মতো রোনালদোও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সব ধরনের ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগ এলিটের পশ্চিমাঞ্চলের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। এছাড়া ৩ ও ৪ মার্চ নির্ধারিত থাকা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু ও এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার-ফাইনালগুলোও আপাতত নতুন সূচি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আরও পড়ুন
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানির সুযোগ ইরানের
- • চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
- • দেশে প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু মুন্সিগঞ্জ কারাগারে
- • উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, সিলেটেও ঝুঁকি
- • প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার
- • লেবানন ইস্যুতে বাড়ছে ওয়াশিংটন-তেলআবিব দূরত্ব
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
