বিসিবি নির্বাচন ঘিরে নাটকীয় মোড়, বয়কটের পথে ১৫ ক্লাব
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩৯
সরকারি হস্তক্ষেপের অভিযোগে আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তত ১৫টি ক্লাব। বিষয়টি নিশ্চিত করেছেন এক পরিচালক পদপ্রার্থী, যিনি জানান, সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতিনিধিরা মঙ্গলবার রাতেই জরুরি সভায় বসছেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামীকাল (বুধবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ হওয়ার কথা রয়েছে।
এক প্রার্থী বলেন, “বিসিবি নির্বাচনে সরকারি প্রভাব স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি, ১৫টি ক্লাব নিয়ে এক ধরনের নাটকীয়তা তৈরি হয়েছে। প্রথমে তাদের নিয়ে সিদ্ধান্ত বদলানো হলো, পরে আবার আদালতের নিষেধাজ্ঞা এল। সব কিছু বিবেচনায় আমরা নির্বাচন বয়কটের পথে হাঁটছি।”
এর আগে, আজ মঙ্গলবার এক রিট আবেদনের প্রেক্ষিতে তৃতীয় বিভাগের বাছাইপর্বে থাকা ১৫টি ক্লাবের নির্বাচন অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ওই রিটটি করেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। সংশ্লিষ্ট ক্লাবগুলোর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানও চলমান রয়েছে বলে জানা গেছে।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ও জালাল ইউনুস ফাহিম।
সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির বহুল আলোচিত এই নির্বাচন। তবে শেষ মুহূর্তে বড় ধরণের মোড় নিয়ে ফেলতে পারে ক্লাবগুলোর বয়কট সিদ্ধান্ত।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
