২২ জুলাই ২০২৬, বুধবার, ০৩:৪৪

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ২০ মে, ২০২৫, ১০:৫২

ভারত-পাকিস্তান সংঘাতের পর থেকে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে ছিল শঙ্কা। তবে সেই শঙ্কা কেটে গেছে। পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

জানা গেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও তা হবে তিন ম্যাচ। দুবাইয়ের শারজাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদের এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তিন ম্যাচের সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

আগামী ২৫ মে পিএসএলের ফাইনাল হবে। এরপরই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি। এদিকে, বাংলাদেশ দলও এই মুহূর্তে আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছে। আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল লিটন দাসের দলের। তবে সিরিজটির মাঝপথে আরেকটি ম্যাচ বাড়ানো হয়েছে বিসিবির অনুরোধে। তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টি হবে আগামী ২১ মে।

আরও পড়ুন