০৩ জুলাই ২০২৬, শুক্রবার, ০৭:৩৬

শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার ভূমিকম্প প্রস্তুতি ও বৃক্ষরোপণে ডিএসসিসির উচ্চপর্যায়ের কমিটি লোডশেডিং ও ভূতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের জরুরি সভা ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার বহাল হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত লক্ষাধিক এলপিজি ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি শাহজালালে বিমানের কার্গোহোলে মিলল ১৬০ স্বর্ণের বার

সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৬:১৯

জাতীয় সংসদে প্রবেশ বা ত্যাগ করার সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত প্রথা বা নিয়ম আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তার আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সভাপতির প্রতি সম্মান দেখাবেন। এই বিধিটি ২০০৬ সালে সংশোধন করে ‘ঝুকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এর আগে ত্রয়োদশ বা অষ্টম সংসদে পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে এই ‘মাথা নোয়ানোর’ নিয়মটি কার্যপ্রণালি বিধি থেকে বাতিল করা হয়েছিল।

স্পিকার আরও জানান, ‘২০০৬ সালের ২৬ সেপ্টেম্বরে সংশোধিত কার্যপ্রণালি বিধির বিধি ২৬৭(১) কারণে স্পিকারের চেয়ারে মাথা নোয়ানোর বাধ্যবাধকতা আর নেই, বরং সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করতে পারবেন।’

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন