০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৮

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

বিশ্বকাপে ম্যাচে কোন জার্সি পরবে আর্জেন্টিনা?

বিশ্বকাপে ম্যাচে কোন জার্সি পরবে আর্জেন্টিনা?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৯:৫৪

আসন্ন ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার জার্সির সূচি চূড়ান্ত হয়েছে। তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অন্য এক ম্যাচে দেখা যাবে কালো অ্যাওয়ে জার্সি।

১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল মেসির দল। কানসাস সিটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজায়। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ পরবেন কমলা রঙের কিট।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও একই জার্সিতে খেলবে আর্জেন্টিনা। তবে এ ম্যাচে মার্তিনেজের গোলকিপার কিট হবে হালকা সবুজ রঙের।

গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো কালো অ্যাওয়ে জার্সিতে দেখা যাবে আর্জেন্টিনাকে। কালো জার্সিতে থাকবে আকাশি ও নীল রঙের ছোঁয়া, আর নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ডালাসে অনুষ্ঠিত এ ম্যাচে মার্তিনেজও গাঢ় সবুজ কিট পরে মাঠে নামবেন।

আরও পড়ুন