০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪৯

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

বিশ্বকাপের আগে সুখকর সমস্যায় ব্রাজিল কোচ

বিশ্বকাপের আগে সুখকর সমস্যায় ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৯:২৮

বিশ্বকাপের পর্দা উঠতে আর দুই সপ্তাহেরও কম সময় বাকি। এমন সময়ে পানামার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। ৬-২ গোলের ব্যবধানে পাওয়া এই জয়ের পরও স্বস্তিতে নেই দলটির কোচ কার্লো আনচেলত্তি। বরং বদলি খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স তাকে নতুন এক ইতিবাচক ভাবনায় ফেলেছে।

মারাকানায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জালের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের শেষ দিকে তারই বাড়ানো বল থেকে হেডে গোল করেন কাসেমিরো।

বিরতির পর দলের চেহারায় বড় পরিবর্তন আনেন আনচেলত্তি। ডিফেন্ডার লেও পেরেইরাকে রেখে প্রথম একাদশের বাকি খেলোয়াড়দের তুলে নেন তিনি। এরপর মাঠে নামা বদলি ফুটবলাররাই ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেন। রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলো গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে আনচেলত্তি জানান, দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স তাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। তার ভাষায়, এটি এক ধরনের ইতিবাচক সংশয়, কারণ বেঞ্চে থাকা খেলোয়াড়রাও শুরুর একাদশে জায়গা পাওয়ার মতো সামর্থ্য দেখিয়েছেন।

ইতালিয়ান এই কোচের মতে, বদলি খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ নির্বাচনকে আরও কঠিন করে তুলেছে। ফলে সেরা দল বাছাই এখন তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আনচেলত্তি আরও জানান, বিশ্বকাপের জন্য তার চূড়ান্ত একাদশ এখনো নির্ধারণ করা হয়নি। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার এখনো পুরোপুরি প্রস্তুত নন। নেইমার চোট কাটিয়ে ফেরার পথে রয়েছেন। অন্যদিকে কয়েকজন তারকা ফুটবলার সাম্প্রতিক ব্যস্ত সূচির কারণে বিশ্রামে আছেন।

আরও পড়ুন