সাফে ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে বাংলাদেশ–নেপাল মুখোমুখি কাল
স্পোর্টস
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৪:০৯
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার (৩ জুন) ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে নেমেছে শোকের ছায়া। মঙ্গলবার (২ জুন) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন জাতীয় দলের ডিফেন্ডার শিউলি আজিমের মা। এই শোকাবহ পরিস্থিতির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব-২০ দলের নির্ধারিত অনুশীলন সেশন বাতিল করে।
এদিকে নেপালও ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেপালের কোচ নবীন নেউপানি জানিয়েছেন, ফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে দুই দলেরই সমান সুযোগ রয়েছে।
অন্যদিকে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দুই দলের শেষ পাঁচ মুখোমুখিতে বাংলাদেশ তিনটি জয় এবং দুটি ড্র করেছে। কোনো ম্যাচেই হারেনি লাল-সবুজরা।
এর মধ্যে সাফের সর্বশেষ দুই আসরের ফাইনালেও নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফলে মনস্তাত্ত্বিক দিক থেকেও এগিয়ে থেকেই মাঠে নামবে দলটি।
সব মিলিয়ে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে কঠিন পরীক্ষায় নামছে বাংলাদেশ, যেখানে জয়ই একমাত্র লক্ষ্য।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • নতুন গানে পরীমণি
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
