২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:১৫

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

টেনশন কইরেন না আমরা আছি তো স্যার: ইনুকে পুলিশ সদস্য

টেনশন কইরেন না আমরা আছি তো স্যার: ইনুকে পুলিশ সদস্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ০২:০১

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। এদিন আদালতে তোলার সময় দুই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়— ‘টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তোলার সময় আদালত প্রাঙ্গণে ওই পুলিশ সদস্যদের এ কথা বলতে শোনা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্যের সঙ্গে কথা বলতে বলতে আদালতে প্রবেশ করেন হাসানুল হক ইনু। এ সময় পুলিশ সদস্য ইনুকে আশ্বস্ত করেন।

এদিন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

ইনুর পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন- আইনজীবী সিফাত মাহমুদ শুভ ও আবুল হাসান।

তারা এ মামলায় প্রসিকিউশনের আনা অভিযোগের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি উপস্থাপন করেন।

প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে ছিলেন- প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মামুনুর রশিদসহ অন্যরা।

আরও পড়ুন