২২ জুলাই ২০২৬, বুধবার, ০৫:১০

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

টঙ্গীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

টঙ্গীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ২৩:৪৮

টঙ্গীতে রেলওয়ে স্টেশন থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত মোবাইল ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন শাকিল (২৫) ও মোশাররফ ওরফে মুসা (২৮)।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া।

তিনি বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে একটি ছিনতাইকৃত ভ্যানিটি ব্যাগ এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে টঙ্গী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় চুরি ও ছিনতাই করে আসছিল।

তিনি আরো বলেন, থানার রেকর্ড অনুসারে শাকিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১১টি মামলা এবং মোশাররফের বিরুদ্ধে ৪টি মামলা বিচারাধীন। তাদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন