সাহরি ও তারাবির মাঝে ঘুমের ভারসাম্য ঠিক রাখার উপায়
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ০১:৫৩
রমজান মাসে সাহরি, তারাবি ও ইবাদতের কারণে স্বাভাবিক ঘুমের নিয়মে বড় পরিবর্তন আসে। দীর্ঘ সময় না খেয়ে থেকে অফিসের কাজ সামলানো অনেকের জন্যই চ্যালেঞ্জিং হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে দৈনিক ৬ থেকে ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করতে পারলে রমজানেও সতেজ থাকা সম্ভব।
একটানা ৭-৮ ঘণ্টা ঘুমানো সম্ভব না হলে ঘুমকে দুই ভাগে ভাগ করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রথম ভাগ : ইফতার ও তারাবির পর (রাত ১০টা বা ১১টা থেকে সাহরি পর্যন্ত) অন্তত ৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুমানোর চেষ্টা করুন।
দ্বিতীয় ভাগ : ফজর নামাজের পর অফিসের প্রস্তুতির আগে আরো ১ থেকে ২ ঘণ্টা ঘুমিয়ে নিন।
কাজের ফাঁকে দুপুরে ২০-৩০ মিনিটের একটি ছোট ঘুম বা বিশ্রাম (যাকে ইসলামী পরিভাষায় ‘কায়লুলাহ’ বলা হয়) বিকেলের ক্লান্তি দূর করতে জাদুর মতো কাজ করে। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা এবং মেজাজ ফুরফুরে রাখে।
ঘুমের অভ্যাস ঠিক রাখতে যেসব নিয়ম মেনে চলা যেতে পারে,
খাদ্যাভ্যাস : ইফতারে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। সেহরিতে ওটস, কলা বা দুগ্ধজাত খাবার রাখুন যা ভালো ঘুমে সাহায্য করে।
ক্যাফেইন নিয়ন্ত্রণ : ইফতারের পর চা বা কফি পানে সতর্ক হোন। ঘুমানোর অন্তত ৬-৭ ঘণ্টা আগে ক্যাফেইন এড়িয়ে চলাই ভালো।
স্ক্রিন টাইম : মেলাটোনিন হরমোনের (যা ঘুমাতে সাহায্য করে) ক্ষরণ ঠিক রাখতে ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন।
কঠিন ও গুরুত্বপূর্ণ কাজগুলো সকালের দিকে সেরে ফেলুন, কারণ সাহরির পর সকালে এনার্জি বেশি থাকে। অফিসের ভেতরেই ছোট ছোট বিরতি নিন এবং হালকা হাঁটাহাঁটি করুন। শরীর সতেজ রাখতে ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন এতে করে কর্মক্ষেত্রে সতেজ থাকা যাবে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
