২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:৩৫

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

টি-টোয়েন্টি বিশ্বকাপে কারিবীয়দের সর্বোচ্চ ইনিংস

টি-টোয়েন্টি বিশ্বকাপে কারিবীয়দের সর্বোচ্চ ইনিংস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:২৫

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ড যা করতে পারেনি, তা দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে তারা প্রথম দল হিসেবে ২৫৪ রানের বিশাল সংগ্রহ গড়েছে।

মুম্বাইয়ে টস হেরে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে। এটি কেবল কারিবীয়দের সর্বোচ্চ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইনিংস নয়, এবারের আসরের সর্বোচ্চ রানের ইনিংসও বটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ইনিংসে অবস্থান হলো দ্বিতীয়, শীর্ষে আছে শ্রীলঙ্কার কেনিয়ার বিপক্ষে করা ২৬০ রানের ইনিংস।

শিমরন হেটমায়ার মাত্র ৩৪ বলে ৮৫ রান করে অপরাজিত থাকেন। শুরুতে চতুর্থ ওভারে ক্যাচ ওঠার সুযোগ মিস হওয়ায় বেঁচে যান তিনি। এরপর চার-ছক্কায় ইনিংস সাজান। ১৯ বলেই অর্ধশতক পূর্ণ করেন হেটমায়ার।

তার সঙ্গে রোভম্যান পাওয়েল ৫২ বলে ১২২ রানের জুটি গড়েন। পাওয়েল ৩৫ বলে ৫৯ রান করেন।

ইনিংসের শেষ দিকে শেরফাইন রাদারফোর্ড ১৩ বলে ৩১ এবং রোমারিও শেফার্ড ১০ বলে ২১ রান অপরাজিত থাকেন। জেসন হোল্ডার ৪ বলে ১৩ রান ও ম্যাথু ফোর্ড ১ বল ১ রান করেন।

জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। ব্র্যান্ড ইভান্স ও গ্রেয়াম ক্রেমার একটি করে উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজের এই আক্রমণাত্মক ইনিংস রেকর্ড তৈরি করেছে এবং বিশ্বকাপে দাপটের ইঙ্গিত দিয়েছে।

আরও পড়ুন