০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৬:৩৬

শিরোনাম
প্রান্তিক গ্রাহকদের বিবেচিনায় রেখে বিদ্যুৎমূল্য পুনঃবিবেচনার অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ নৌবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ ডিসেম্বরে চালু হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন

২৩ বাংলাদেশি ক্রিকেটারের নাম দ্য হান্ড্রেড নিলামে

২৩ বাংলাদেশি ক্রিকেটারের নাম দ্য হান্ড্রেড নিলামে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৩

ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে অংশ নেবেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ৭১০ ক্রিকেটারের মধ্যে থেকে দল গুছিয়ে নেবে।

বাংলাদেশি তারকাদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, জাকের আলী, সাইফ হাসানসহ আরও অনেকে। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে আছেন মুস্তাফিজুর রহমান, যার ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড।

পরের ক্যাটেগরিতে (৭৫ হাজার পাউন্ড) রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩১ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ক্যাটেগরিতে নাম রয়েছে আরও একঝাঁক বাংলাদেশের, যাদের মধ্যে আছেন নাসুম আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারীসহ অন্যান্য তারকা।

নিলাম অনুষ্ঠিত হবে ১২ মার্চ, খেলা শুরু হবে ২১ জুলাই এবং চলবে ১৬ আগস্ট পর্যন্ত। উল্লেখযোগ্য, এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের খেলার সুযোগ হয়নি।

আরও পড়ুন