২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪৭

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

সিন্ডিকেটকে ‘সোজা করার’ হুঁশিয়ারি দিলেন ইশরাক হোসেন

সিন্ডিকেটকে ‘সোজা করার’ হুঁশিয়ারি দিলেন ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৩২

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে আমদানিকারক সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

আজ বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

পোস্টে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন লেখেন, “রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেট বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল, এসিআই ইত্যাদি মজুতদার ও পাইকারদের উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় আসন থেকে সোজা করা শুরু হবে, এরপর যতদূর যেতে পারি।”

তিনি স্পষ্ট করে জানান, কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবে ছাড় দেওয়া হবে না। মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি আরও বলেন, “কোনও বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তা দিয়ে ক্ষমতা ব্যবহার করার সুযোগ নেই। সাধারণ নিম্নআয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে, এই মাফিয়াদের বাড়িতেও রান্না হবে না। ইনশাআল্লাহ আমি কথা দিলাম।”

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন ইশরাক হোসেন। দায়িত্ব পাওয়ার পরপরই বাজার সিন্ডিকেট নিয়ে তাঁর এমন আক্রমণাত্মক অবস্থান সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রমজানের আগে ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা কমাতে তাঁর এই ‘হুঁশিয়ারি’ কতটা কার্যকর হয়, সেদিকেই তাকিয়ে আছে সবাই।

আরও পড়ুন