সেহরিতে যে ৫টি স্বাস্থ্যকর খাবার খেতে পারেন
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৩১
রমজান মাসে সারাদিন পানাহার থেকে বিরত থাকতে হয়। তাই সেহরির খাবার হওয়া উচিত এমন, যা শরীরে দীর্ঘ সময় শক্তি জোগাবে, পানিশূন্যতা রোধ করবে এবং দুর্বলতা কমাবে। সুস্থ থাকতে সেহরিতে যেসব খাবার খাওয়া উচিত।
১. জটিল শর্করা (কমপ্লেক্স কার্বোহাইড্রেট): লাল চালের ভাত, আটার রুটি, ওটস—এ ধরনের খাবার ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় শক্তি দেয়। হঠাৎ ক্ষুধা লাগা কমায়।
২. প্রোটিনসমৃদ্ধ খাবার: ডিম, ডাল, মুরগির মাংস, মাছ বা দই রাখতে পারেন। প্রোটিন পেশি শক্ত রাখে এবং পেট ভরা অনুভূতি দীর্ঘস্থায়ী করে।
৩. ফল ও সবজি: শসা, টমেটো, গাজর, আপেল, কলা বা তরমুজের মতো ফল-সবজি শরীরে ভিটামিন ও খনিজের জোগান দেয়। শসা ও তরমুজে পানি বেশি থাকায় পানিশূন্যতা কমাতে সাহায্য করে।
৪. দুগ্ধজাত খাবার: দুধ বা দই হজমে সহায়ক এবং ক্যালসিয়ামের ভালো উৎস। এক গ্লাস দুধ সেহরিতে রাখলে শরীর সতেজ থাকে।
৫. স্বাস্থ্যকর চর্বি: বাদাম, আখরোট বা সামান্য অলিভ অয়েল শরীরে ভালো ফ্যাট সরবরাহ করে, যা দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সাহায্য করে।
এছাড়া যেসব খাবার এড়িয়ে চলতে পারেন।
১. অতিরিক্ত ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার
২. অতিরিক্ত মিষ্টি ও চিনি
৩. অতিরিক্ত লবণযুক্ত খাবার
৪. বেশি চা বা কফি (ক্যাফেইন শরীর থেকে পানি কমায়)
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
