মাঠের বাইরে উত্তাপ, আমিরের কড়া মন্তব্য
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১১
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান মহারণ ঘিরে উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরে। ম্যাচের আগে ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির।
জিও নিউজের বিশেষ অনুষ্ঠান ‘হারনা মানা হ্যায়’-এ আমির বলেন, অভিষেককে তার কাছে ‘শুধুই একজন স্লগার’ মনে হয়েছে।
‘আমি যতটুকু দেখেছি, সৎভাবে বলছি, সে প্রতিটি বল মারতে চায়। লাগলে লাগল, না লাগলে আউট। এই ধরণের ব্যাটিংয়ে ব্যর্থতার ঝুঁকি বেশি,’ বলেন আমির।
তিনি দাবি করেন, অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব রয়েছে। ‘আট ইনিংস খেললে হয়তো একটিতে রান পাবে, বাকিগুলোতে ১০, ১৫ বা শূন্য। টেকনিক্যালি তাকে খুব শক্ত মনে হয়নি। ভালো স্লোয়ার বলের বিপক্ষে সে সমস্যায় পড়ে।’
তবে সম্ভাবনার কথাও অস্বীকার করেননি এই বাঁহাতি পেসার। তিনি বলেন, ‘যেদিন ওর দিন, সেদিন যে কোনো দলকে ধ্বংস করতে পারে। কিন্তু পূর্ণাঙ্গ ব্যাটসম্যান বলতে যা বোঝায়, এখনো সে জায়গায় পৌঁছায়নি।’
এদিকে সাবেক পাকিস্তান অধিনায়ক ও উইকেটকিপার রশিদ লতিফও অভিষেকের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন।
লতিফ বলেন, ‘সে মূলত টি–টোয়েন্টিতে সফল। শরীর খুব বেশি সামনে আনে না, নিজেকে জায়গা করে নিয়ে প্রতিটি বল মারতে চায়। ডিফেন্স খেলতে গেলে সমস্যায় পড়তে পারে।’
পরিসংখ্যানে বলছে, অভিষেক শর্মা ৩৯ টি–টোয়েন্টি ম্যাচে করেছেন ১,২৯৭ রান, স্ট্রাইক রেট ১৯৪.৯৫। রয়েছে ৮টি অর্ধশতক ও ২টি শতক। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে তার সংগ্রহ ১১০ রান, স্ট্রাইক রেট ১৮৯.৬৫।
তবে চলতি বিশ্বকাপে এখনো প্রত্যাশিত ছন্দে নেই তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলেই আউট, নামিবিয়ার ম্যাচে অসুস্থতার কারণে খেলেননি। পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
আরও পড়ুন
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
