২২ জুলাই ২০২৬, বুধবার, ০৪:৩৫

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ১৭:৫১

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিরব (১৫) নামে কিশোর নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন।

নিহত নিরব চাঁদপুর জেলার মতলব উপজেলার ডাঙা গ্রামের আলামিন মিয়ার ছেলে। নিহত নিরব দিনমজুরের কাজের জন্য থাকত ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। গুরতর আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহতের চাচা মামুন জানান, রাতে নিরব তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। এ সময় পানগাঁও বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুইজন গুরুতর আহত হন। পরে নিরবকে ঢাকা মেডিক্যালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন