টিকিট ছাড়া দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ১৮:০১
ঢালিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি সালমান শাহ এবং শাবনূর। তাদের পর্দার রসায়ন আজও দর্শক হৃদয়ে অমলিন।
নব্বই দশকের সেই জনপ্রিয় জুটির কালজয়ী সিনেমা ‘রঙিন সুজন সখী’ এবার আবারও বড়পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন চলচ্চিত্রপ্রেমীরা। আর এর জন্য দর্শকদের পকেট থেকে গুনতে হবে না কোনো টাকা!
আগামী ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আধুনিক শীতাতপনিয়ন্ত্রিত প্রজেকশন হলে সিনেমাটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক প্রদর্শনীর অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে।
গুণী নির্মাতা শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখী’ সিনেমাটি মুক্তির পর তৎকালীন সময়ে ব্যাপক ব্যবসায়িক সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে নতুন প্রজন্মের অনেক দর্শক, যারা সালমান শাহকে বড়পর্দায় দেখার সুযোগ পাননি, তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রদর্শনী উপভোগ করতে দর্শকদের কোনো টিকিট কাটতে হবে না এবং কোনো অগ্রিম নিবন্ধনেরও প্রয়োজন নেই। তবে হলের আসন সংখ্যা সীমিত হওয়ায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দর্শকদের আসন বরাদ্দ দেওয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে আগ্রহী সকল চলচ্চিত্রপ্রেমীকে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে প্রিয় তারকাদের এই ধ্রুপদী সিনেমাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন
- • টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
- • শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
- • একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- • বিশ্বকাপের পর ফের মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা?
- • ২০২৭ সালের হজের বেসরকারি ব্যবস্থাপনায় ৩ প্যাকেজ ঘোষণা
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • বাসা দেখার অজুহাতে ডাকাতি, পরিকল্পনায় একই ভবনের গৃহবধূ; স্বর্ণ-নগদসহ গ্রেপ্তার ৪
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
