২২ জুলাই ২০২৬, বুধবার, ১৪:৫৮

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

ফটিকছড়িতে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

ফটিকছড়িতে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ১৪:৪২

চট্টগ্রামের ফটিকছড়িতে তালাবদ্ধ একটি ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাশেদুল আনোয়ার। তিনি হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি বদ্ধ ঘর থেকে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। একই স্থান থেকে আরও এক যুবককে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবক সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে। পাশাপাশি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি। 
 
আরও পড়ুন