ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০০:০২
ইরান ও মার্কিন-ইসরায়েলি জোটের মধ্যে চলমান যুদ্ধের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি সে দেশের উচ্চপদস্থ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের প্রথম সাত দিনে অন্তত ২০০ মার্কিন সেনা নিহত এবং ৩ হাজারেরও বেশি আহত হয়েছে।
ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের দাবি অনুযায়ী, তাদের প্রতিশোধমূলক অভিযানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম সংকটে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে আমেরিকার ১৫৩টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম এবং ২৩টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ধ্বংস হয়েছে। এছাড়া ৩৭টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার পাশাপাশি এই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন অস্ত্রভাণ্ডারের প্রায় ৪৩ শতাংশ ইরান ধ্বংস করে দিয়েছে বলে ওই গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন।
সংবাদটিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর মার্কিন-ইসরায়েলি জোটের গুপ্তহত্যা চেষ্টার পর এই সংঘাতের সূত্রপাত ঘটে। এছাড়া দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৭০ জন শিক্ষার্থীর নিহতের ঘটনায় ইরানজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়।
আরও পড়ুন
- • কী হয়েছিল ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে?
- • মুক্তির আগেই ইতিহাস গড়ল বিজয়ের শেষ সিনেমা!
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইউপি নির্বাচন কবে? জানালেন মির্জা ফখরুল
- • ইরানের ৪ ড্রোন গুলি করে ভূপাতিত করল জর্ডান
- • জর্ডান-বাহরাইনে আবারও ইরানের ড্রোন হামলা
- • হুথি আতঙ্কে তিন দেশের জাহাজে সতর্কতা!
- • ফিফা নয়, বিশ্বকাপের সেরা মেসিই!
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর মুখে মধু হলেও অন্তরে ছলনা: নাহিদ ইসলাম
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • ঢাকায় আরও ৫০ জায়গায় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
