০৫ জুন ২০২৬, শুক্রবার, ০১:১৯

শিরোনাম
পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে অবসরে যাচ্ছেন সিআইডি প্রধান কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত পরিকল্পনার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল বিশ্ববাজারে তেলের দামে বড় পতন প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিল সরকার

বঙ্গোপসাগরে ৪২ যুদ্ধজাহাজ নিয়ে ভারতীয় নৌবাহিনীর মহড়া

বঙ্গোপসাগরে ৪২ যুদ্ধজাহাজ নিয়ে ভারতীয় নৌবাহিনীর মহড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:২৫

বঙ্গোপসাগরে সপ্তাহব্যাপী আয়োজিত ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক সামুদ্রিক মহড়া ‘মিলান ২০২৬’ বুধবার সফলভাবে শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ১৮টি বন্ধুপ্রতীম দেশের অংশগ্রহণে এই মহড়ায় ৪২টি যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ২৯টি অত্যাধুনিক সামরিক উড়োজাহাজ অংশ নেয়।

‘ক্যামারাডারি, কো-অপারেশন, কোলাবোরেশন’—এই তিন মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এবারের মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত-এর ডেকে। বিশাখাপত্তনম উপকূলের কাছে আয়োজিত এই মিলনমেলায় বিভিন্ন দেশের নৌবাহিনীর মধ্যে কৌশলগত সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

মহড়ায় ভারত ছাড়াও ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নজরদারি বিমানগুলো বিশেষ ভূমিকা পালন করে। মহড়াটি দুটি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথম ‘হারবার ফেজ’-এ আন্তর্জাতিক সেমিনার ও বিশেষজ্ঞদের আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর ‘সি ফেজ’ বা সমুদ্র পর্যায়ে উচ্চমাত্রার সামরিক অনুশীলন চালানো হয়। এতে আকাশ প্রতিরক্ষা, সাবমেরিনবিরোধী যুদ্ধকৌশল, সামুদ্রিক বাধা অভিযান এবং ক্রস-ডেক ফ্লাইং অপারেশনের মতো জটিল মহড়া সম্পন্ন করা হয়।

ভারতের পক্ষ থেকে আইএনএস বিক্রান্ত ছাড়াও বিশাখাপত্তনম-শ্রেণির ডেস্ট্রয়ার, নীলগিরি-শ্রেণির প্রজেক্ট ফ্রিগেট এবং ডাইভিং সাপোর্ট ভেসেল আইএনএস নিস্তারসহ একাধিক শক্তিশালী যুদ্ধজাহাজ অংশ নেয়। লাইভ ফায়ারিং অনুশীলনে কামান ও অ্যান্টি-এয়ারক্রাফট অস্ত্রের নিখুঁত ব্যবহার প্রদর্শিত হয়।

আরও পড়ুন