০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন : পাটওয়ারী

ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন  : পাটওয়ারী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৩৯

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি, তাদের মাধ্যমে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হচ্ছে।’ 

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে একটি সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনি এই বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যেভাবে সহযোগিতা করেছেন, তা জাতি মনে রাখবে।’ আপনি (ড. ইউনূস) যখন লন্ডনে গিয়েছিলেন, তখন আমরা বলেছিলাম, আপনি সেখানে সিজদা দিয়ে এসেছেন। এর ফলস্বরূপ আমরা দেখলাম এই নির্বাচনে প্রশাসনকে ব্যবহার করে কারচুপি করা হলো।’

এনসিপির এ নেতা বলেন, ‘সারা দেশে আমাদের বোনদের ওপর হামলা হচ্ছে, এর জন্য আপনি (ড. ইউনূস) দায়ী থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাওয়ায় আপনি (ড. ইউনূস) ইনকিলাব মঞ্চের ভাই-বোনদের ওপর জঘন্য হামলা করেছেন। আমরা যখন ওসমান হাদি হত্যার বিচার চেয়েছি তখন বলা হয়েছে, নির্বাচন বানচালের পাঁয়তারা। বাংলার জমিনে ওসমান হাদি হত্যার বিচার হতে হবে। যদি ওসমান হাদি হত্যার বিচার করা হতো তাহলে আমাদের বোন আজ গণধর্ষণের শিকার হতো না। বিএনপির নামে যে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে, তার সাহস তারা পেত না।’

আরও পড়ুন