২৪ জুন ২০২৬, বুধবার, ০৩:২৫

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে : রাশেদ

নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে : রাশেদ

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:০৩

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা এখনো উন্নতি হয়নি এবং তিনি শর্টটাইম মেমোরি লস (স্বল্পমেয়াদী স্মৃতিভ্রংশ) সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নুর কথা বলতে গিয়ে পুরোপুরি বলতে পারছেন না, অনেক সময় কথা অগোছালো হয় এবং কথা বলার সময় মাঝে মাঝে ঘুমিয়ে পড়েন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারেন না এবং নিজের শরীর নিয়ন্ত্রণ করতে অসুবিধা হচ্ছে।

রাশেদ খাঁন আরও জানান, সরকার নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বললেও এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘বিদেশে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে আমার মনে হচ্ছে।’

বর্তমানে নুরের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন