২৪ জুন ২০২৬, বুধবার, ০৩:২৪

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট ঘোষণা করলেন নাহিদ

‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট ঘোষণা করলেন নাহিদ

ঢাকা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৪

তিনটি রাজনৈতিক দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট ঘোষণা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন জোট ঘোষণা করেন। 

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ডিআরইউতে সংবাদ সম্মেলনে তিনি নতুন এ জোট ঘোষণা করেন। জোটে অন্তর্ভুক্ত দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। 

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘সিটের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেককেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব অফার আসছে, আমরা সাদরে তা প্রত্যাখ্যান করি। আমরা ঐকবদ্ধ থাকব। শুধু নির্বাচনী জোট নয়, এটা একই সঙ্গে রাজনৈতিক জোট।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আমরা সেই যাত্রা শুরু করছি। প্রাথমিকভাবে তিনটি দল হাতে হাত মিলিয়ে দাঁড়িয়েছে। পুরনো রাজনীতি দিয়ে পুরনো ফ্যাসিবাদ দমন করা যায়নি। মানুষ অনেক লড়াই করেছে, জীবন দিয়েছেন, জেল খেটেছেন, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ এখনও দমন হয়নি।

আরও পড়ুন