সিনেমার সুদিন ফেরাতে ববিতার আহ্বান, নজর চান বিজয়ী দলের
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩২
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব। দেশজুড়ে উৎসবমুখর পরিবেশের মাঝেই ভবিষ্যৎ সরকারের কাছে চলচ্চিত্রের জন্য বিশেষ মনোযোগ চাইলেন বাংলাদেশি সিনেমার কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা।
তিনি মনে করেন, আকাশ সংস্কৃতির দাপটে যেন আমাদের নিজস্ব মূল্যবোধ হারিয়ে না যায়, সেদিকে নতুন সরকারকে সতর্ক থাকতে হবে।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ববিতা বলেন, আমি ছোটবেলা থেকেই নিজেকে চলচ্চিত্রের মানুষ মনে করি। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান। নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা, বিনোদনের এই মাধ্যমটির দিকে যেন তারা আলাদা নজর দেয়।
তিনি আরও যোগ করেন, আকাশ সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে যেন আমাদের মূল্যবোধের কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
প্রসঙ্গত, চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঘোষিত মর্যাদাপূর্ণ ‘একুশে পদক’ পেতে যাচ্ছেন এই নন্দিত অভিনেত্রী। ভোটের ঠিক আগে তার এই অর্জন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য বেশ গুরুত্ব পাচ্ছে শোবিজ অঙ্গনে।
আরও পড়ুন
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ ধর্মেন্দ্র প্রধানের
- • র্যাগিং অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
- • জুলাই-আগস্ট শহীদদের স্মরণে ঢাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
- • বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা
- • স্কালোনির বিদায় জল্পনা, আলোচনায় ৪ কোচ
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
