২২ জুলাই ২০২৬, বুধবার, ১৫:০১

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক, রুল জারি করেছে হাইকোর্ট প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরক’ বানানোর হুঁশিয়ারি আইআরজিসির

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ‘নরক’ বানানোর হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ১৩:০৮

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ‘নরকে’ পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আইআরজিসির নৌ কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের হামলা হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বা সক্ষমতা দুর্বল করতে পারবে না। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, কোনো চুক্তি লঙ্ঘনকারী জাহাজকে ছাড় দেওয়া হবে না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো একটি পৃথক বিষয়। আগামী দিনগুলোতে তারা নরকসম যন্ত্রণা ভোগ করবে।’

এদিকে, ইরান জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের আটটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির ভাষ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব’ হিসেবেই এই হামলা পরিচালনা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন করে বাড়তে থাকায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগও বেড়েছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন