২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০১:১৫

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

সমঝোতা ছাড়া শেষ হলেও আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র

সমঝোতা ছাড়া শেষ হলেও আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ১৯:১৪

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনা কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনার ফলাফল নিয়ে আপাত উদাসীনতা দেখালেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র এখনো তেহরানের সঙ্গে একটি টেকসই চুক্তিতে পৌঁছাতে গভীরভাবে আগ্রহী। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অজনপ্রিয় হয়ে ওঠা ইরান যুদ্ধ এবং বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি ট্রাম্প প্রশাসনকে কূটনৈতিক সমাধানের দিকে ঠেলে দিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক ও ওয়াশিংটন সংবাদদাতা জেন হেনড্রেন জানান, ইরানে সামরিকভাবে জয়ী হওয়ার যে দাবি ট্রাম্প করছেন, তা মূলত রাজনৈতিক চাপ মোকাবিলার কৌশল। বর্তমানে মাত্র এক-তৃতীয়াংশ আমেরিকান এই যুদ্ধকে সমর্থন করছেন এবং শেয়ার বাজারে ধস নামায় ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তায় টান পড়েছে। এছাড়া কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো ইরানের হাতে থাকায় সংকটের দ্রুত অবসান চাচ্ছে হোয়াইট হাউস। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাকিস্তানে পাঠানো মূলত ইরানের প্রতি একটি ইতিবাচক সংকেত ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানিয়েছেন, ৪০ দিনের ‘চাপিয়ে দেওয়া’ যুদ্ধের পর এই আলোচনা এক ধরণের অবিশ্বাস ও সন্দেহের আবহে শুরু হয়েছে। তবে দুই দেশ ইতিমধ্যে বেশ কিছু বিষয়ে ‘বোঝাপড়ায়’ পৌঁছাতে সক্ষম হয়েছে। বাঘাই বলেন, “একটি বৈঠকেই চুক্তিতে পৌঁছানো আমাদের লক্ষ্য ছিল না এবং তা সম্ভবও নয়।

আরও পড়ুন