২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৭:১৮

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

রাস্তা থেকে রাষ্ট্রক্ষমতা: নেপাল-বাংলাদেশ প্রেক্ষাপট

রাস্তা থেকে রাষ্ট্রক্ষমতা: নেপাল-বাংলাদেশ প্রেক্ষাপট

লাবনী আক্তার কবিতা

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ০০:৩১

জেন জি, এমন একটি প্রজন্ম, যারা হঠাৎ পৃথিবীর রাজনীতির চিত্র পাল্টে দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ, নেপাল, কেনিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এর মতো আরো অনেক দেশেই রাজনীতিতে জেন জি এর প্রভাব ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যে বাংলাদেশ ও নেপালের জেন জি রা শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকেনি বরং রাজপথ থেকে গিয়েছে রাষ্ট্রক্ষমতায়। কিন্তু প্রজন্ম এক হলেও দুই দেশের ক্ষমতার লড়াইয়ে বিস্তর ফারাক দেখা যাচ্ছে। একটিতে রয়েছে দুর্দান্ত সাফল্য, অন্যটিতে শুধুই নিস্তব্ধতা। 

নেপাল এমন একটি দেশ যা বাংলাদেশের মতোই বছরের পর বছর অন্যায় সহ্য করেছে। নেপালের এলিট রাজনীতি, দূর্নীতি জনগনের মনে অসন্তোষ তৈরি করেছে। যার ফলস্বরূপ, গতবছর সেপ্টেম্বর থেকে শুরু হয় জেন জি বিপ্লব। মূলত ফেসবুক, এক্স, ইউটিউব-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করায় রাজপথে নেমে আসে জেন জি। বিভিন্ন শহরে আন্দোলনের ক্ষোভে অনেক স্থাপনা জ্বালিয়ে দেওয়া হয়, বিভিন্ন মন্ত্রী ও নেতাদের রাস্তায় ফেলে মারধরের মতো ঘটনাও ঘটে। এরপর দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর সবকিছু অনেকটাই স্বাভাবিক হয়। 

অবশেষে গত ৫ মার্চ নেপালে জাতীয় নির্বাচন হয়। ১৬৫টি আসনে ভোটের লড়াইয়ে অংশ নিয়েছিল মোট ৬৫টি রাজনৈতিক দল। রাজনৈতিক বিশ্লেষক মহলে এই নির্বাচনে কোনও দলের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সন্দেহ ছিল। কেউ ভাবতে পারেননি প্রাক্তন র‍্যাপার বলেন্দ্র শাহের নেতৃত্বে নবগঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদীয় নির্বাচনে প্রথম সারির প্রার্থী হিসেবে আবির্ভূত হবেন। কিন্তু সেটাই হয়। বলেন্দ্র শাহ, নেপালের জেন জি-র আন্দোলনের অন্যতম নেতা। প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তার দল বিজয় অর্জন করেন এবং তিনি হন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। মূলত জেন জি দের কাছে তার অত্যন্ত জনপ্রিয়তা তাকে এ বিজয় এনে দেয়। 

অথচ প্রায় একই ঘটনা বাংলাদেশেও ঘটেছে কিন্তু পরিনতিটা ভিন্ন। ২০২৪ সালে বাংলাদেশে তুমুল আন্দোলন মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে। অন্তবর্তীকালীন সরকার ক্ষমতা নেয়, জেন জি দের নতুন দল গঠিত হয়, প্রথম দিকে এই দলের জনপ্রিয়তাও আকাশচুম্বী ছিলো, তারপর গত ১২ই ফ্রেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নেপালের মতো বাংলাদেশেও একটি দল অনেক সংখ্যাগরিষ্ঠ বিজয় অর্জন করে ক্ষমতায় যায়, কিন্তু ঐ দলটি নেপালের মতো জেন জি দের দল ছিলো না। 

বরং বাংলাদেশের জেন জি দল খ্যাত এনসিপি নির্বাচনে কিছু বিজয় অর্জন করলেও তা নেপালের চেয়ে অনেক কম। তখনই প্রশ্ন উঠে, ভুল কোথায়? নতুন নেতাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব নাকি ক্ষমতার লোভে জোটে অন্তর্ভূক্ত হওয়া। 

লেখক,
লাবনী আক্তার কবিতা 
লোকপ্রশাসন বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় 
ইমেইল: [email protected] 

আরও পড়ুন