২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩৫

শিরোনাম
রিহ্যাবের ৬ দফা, আবাসনে বড় বার্তা প্রধানমন্ত্রীর ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম: মেসিকে নিয়ে পোস্ট পরীমনির জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল দেশে জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান সরকারের ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক মৃত্যুর ২৫ বছর পর বুদ্ধিজীবী কবরস্থানে ঠাঁই পেল আহমদ ছফার দেহাবশেষ শুল্কছাড়েও কমেনি মসলার দাম, জিরা ছাড়া সব মসলাই চড়া গ্যাস সংকটে খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ, বিক্ষোভে উত্তাল দিল্লি ম্যানিলায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

ইলিশ কিনে ফেরার পথে নৌপুলিশের ধাওয়া, ৩ দিন পর মিলল যুবকের মরদেহ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:১৩

পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ইলিশ কিনে ফেরার পথে নৌপুলিশের ধাওয়ায় তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া রাসেল খান নামের সেই যুবকের মরদেহ ৬৮ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা চলাকালে রাসেল খান তিন বন্ধুকে নিয়ে নিষিদ্ধ ইলিশ কিনে ফেরার পথে নৌপুলিশের টহলদলের সামনে পড়ে। এ সময় দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যায়। অন্য একজন নৌকাতে মাছসহ আটকে পড়েন। আর রাসেল খান নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যান। পরদিন ডুবুরি দল নদীতে খোঁজ করেও তার সন্ধান পায়নি।

নিখোঁজ হওয়ার ৬৮ ঘণ্টা পরে নদীতে তার মরদেহ ভেসে ওঠে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে নিখোঁজের স্বজনরা মরদেহ উদ্ধার করে। নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে।

আরও পড়ুন