২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৫

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মঞ্চ ২৪-এর

১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মঞ্চ ২৪-এর

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে মঞ্চ ২৪।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।

ফাহিম ফারুকী বলেন, "বাংলাদেশের রাজনীতিতে ১৪ দল এখন একটি অপশক্তির নাম। জনগণের অধিকারকে উপেক্ষা করে তারা স্বৈরাচারী জননীকে বৈধতা দিয়েছে।"

তিনি আরও অভিযোগ করেন, "এই জোট ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো গড়ে তুলে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশি আধিপত্যের পৃষ্ঠপোষকতা করেছে। এখন সময় এসেছে এই অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার।"

সংবাদ সম্মেলনে তিনি বলেন, "জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ভারতপন্থি রাজনীতির কোনো স্থান নেই। দেশীয় স্বার্থে বিদেশি শক্তির এজেন্ডা আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না।"

মঞ্চ ২৪ আওয়ামী লীগের সহযোগী দল জাতীয় পার্টিসহ পুরো ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি পুনরায় তুলে ধরে গণআন্দোলনের প্রস্তুতির আহ্বান জানায়।

জা/প্র 

আরও পড়ুন