খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬, ০১:৩৪
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে ইউরোপীয় কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার।
শুক্রবার (০৩ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিদল খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট ও দেশটির পার্লামেন্ট স্পিকার, বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রতিনিধিদল, তুর্কমেনিস্তানের প্রতিনিধি দল, জর্জিয়ার প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এবং তুরস্কের ভাইস প্রেসিডেন্ট।
প্রতিবেদনে বলা হয়, শেষকৃত্যে অংশ নেওয়া দেশগুলোর বেশিরভাগই ইরানের মিত্র বা নিরপেক্ষ অবস্থান গ্রহণকারী রাষ্ট্র।
ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যেসব ইউরোপীয় দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে সমর্থন দিয়েছে, তাদের কাউকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখার দাবি, বিতর্কে ইসরাইল
- • মেসির পেনাল্টি মিস এ ১-০ তে এগিয়ে মিসর
- • শেষ ষোলোতে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তন
- • পানির নিচে চট্টগ্রাম, এইচএসসি পরীক্ষা নিয়ে শঙ্কা!
- • কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু
- • বেনাপোলে ভুক্তভুগীদের জন্য হাফওয়ে শেল্টার হোম চালু
- • সংসদ অধিবেশন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
- • সংসদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী
- • দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমলো
- • প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’
- • লাহোরে কোচিংয়ের ছাদ ধসে ১৪ শিশু নিহত, আহত ৫
- • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৬তম প্রতিষ্ঠাবর্ষিকী আজ
- • অবশেষে খামেনির শেষকৃত্যে শ্রদ্ধা জানাল সৌদি
- • খামেনির শেষবিদায়ে ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান
- • ডিএমপির আওতায় আসছে পূর্বাচল, হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র
- • জুলাই সনদের প্রতি বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল
- • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদ ইসলামের
- • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
