০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৯

শিরোনাম
খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি! বিদায়ে মাথা নষ্ট রোনালদোর, ইউরো কাপকেই বিশ্বকাপ বলে দাবি স্বাস্থ্যখাতের ঘাটতি দূর করতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বড় অস্ত্রচুক্তির পথে ন্যাটো সদস্যরা চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাতের রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা পঞ্চদশ সংশোধনী বাতিলে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি বিবাহবন্ধনে আমির খান ও গৌরী স্প্র্যাট, ভাইরাল প্রথম নাচের ভিডিও বিশ্ববাজারে ফের বাড়লো গ্যাস ও তেলের দাম দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে আফগান পেসার শাপুর জাদরান খামেনির শোকযাত্রায় উপস্থিত আহমাদিনেজাদ, মৃত্যুর গুঞ্জনের অবসান

বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা

বিশ্বকাপ শেষেই বিয়ে করছেন রোনালদো-জর্জিনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ২৩:৪৩

পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ ১০ বছর একসঙ্গে থাকার পর অবশেষে বিশ্বকাপ শেষে সেপ্টেম্বর মাসেই বিয়ের পরিকল্পনা করছেন। গত বছরের আগস্টে বাগদানের ঘোষণা দেওয়ার পর এবার তাদের বিয়ের সম্ভাব্য সময় নিয়েও আলোচনা শুরু হয়েছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম হোলার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে। রোনালদো জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার পরই তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। একইসঙ্গে তার আশা, বিশ্বকাপের শিরোপা জিতেই বিয়ের মঞ্চে উঠতে পারবেন। 

২০২৫ সালের ১১ আগস্ট জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হীরার আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর জানান। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, আর আমার সব জীবনেই।’

ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা রোনালদোর পাশাপাশি জর্জিনাও এখন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ। নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তিনি নিজস্ব জনপ্রিয়তা গড়ে তুলেছেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৪০ লাখ।

রোনালদো বিয়ের সিদ্ধান্তকে তাদের জীবনের ‘একটি সুন্দর অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন। নতুন এই পথচলা শুরুর অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন