চীন সফরে বিএনপি প্রতিনিধিদলে যাচ্ছেন ববির নওরিন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ২১:২৮
চীন সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২০ তরুণের একটি প্রতিনিধিদল। এই দলে রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি।
গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ জানান। সফরটি আগামী ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চীনা দূতাবাস থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রতিনিধিদলে আরও রয়েছেন একাধিক ছাত্রনেতা। সফরকালে তারা চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবেন। সেখানে উন্নয়ন, প্রযুক্তি, গ্রামীণ পুনরুজ্জীবন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
এছাড়া চীনের স্থানীয় নেতা, গবেষক ও থিংক ট্যাংকের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়েরও সুযোগ থাকবে। সফরের সব ব্যয় বিমান ভাড়া, আবাসন ও যাতায়াত চীন সরকার বহন করবে।
সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জান্নাতুল নওরীন উর্মি। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তরুণ প্রতিনিধি হিসেবে এই সুযোগ পাওয়া তার জন্য গর্বের এবং ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হবে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
